অর্ধনগ্ন ও গলাকাটা যুবতীর লাশ উদ্ধার।




নিজস্ব প্রতিবেদক। ,দক্ষিণ দিনাজপুরঃ 

গঙ্গারামপুর থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর অঞ্চলের বুড়িতলায় আজ সকালে গলাকাটা এক অর্ধনগ্ন দেহ উদ্ধার কে কেন্দ্র করে, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে বাসিন্দা দের মধ্যে। 

 গলাকাটা যুবতীর মৃত দেহ উদ্ধারের পর থেকেই এলাকার মানুষ জন ভীষণ আতঙ্কিত হয়ে পরেছেন। 

 বাসিন্দাদের নজরে আসতেই পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তী তে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা যুবতীর লাশ টিকে উদ্ধার করে নিয়ে যায়।

 পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মূলত ধর্ষণ করেই খুন করা হয়েছে মেয়েটিকে।

 কিন্তু কে বা করা মেয়েটি কে এভাবে খুন করলো তা এখনও পরিষ্কার নয়।

 ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। যদিও মেয়েটির পরিচয় এখনো অবধি জানা যায়নি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...