জাতীয় সড়ক দিয়ে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দূঘটনায় মৃত্যু হল তিন মাসের শিশুর।




নিজস্ব প্রতিবেদক, 

 জাতীয় সড়ক দিয়ে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দূঘটনায় মৃত্যু হল তিন মাসের শিশুর। এই ঘটনার জেরে এলালায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার বিকোর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে।

মৃত শিশুর নাম মহম্মদ ইসলাম।পরিবার সুত্রে জানাজায় মহম্মদ ইসলামের বাবা ও মা স্কুটি করে বিকোর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় বিকোর বি এড কলেজ মোর রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন ৩৪ নম্বর জাতীয় সড়ক উঠবে বলে। 

তারপর তারা জাতীয় সড়ক ধরে ক্ষেত্রাবাড়ি নিজেদের বাড়ি আসছিলেন। 

 সেই সময় বিকোর বি এড কলেজ মোর কাছে ডালখোলা দিকে আসে একটি লরি পেছন থেকে ধাক্কা মারে স্কুটি পেছনে মা কোল থেকে বাচ্ছাটি পড়ে যায় লরিটির চাকার নীচে।



 স্থানাস্থলেই মৃত্যু হয় শিশুর।এই ঘটনা খবর মুহূর্ত মধ্যে ছড়িয়ে পড়ে বিয়ে বাড়ি সহ বিকোর এলাকায় শোকের ছায়া নেমে আসে। দূঘটনায় শিশুটির মা ও বাবা গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন।স্থানীয় মানুষজন বললেন পুলিশ প্রশাসন ট্রাফিক নিময় মেনে রাস্তায় মোড়ে বেড়ি‌কেড দিয়ে রাখছেন অথচো সেখানে থাকছে না পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রন করার জন্য কেউ। 

যদিও কোথাও সিভিক ভলেন্টিয়ার থাকলেও তারা নিজেদের মন মতো কাজ করছেন অনেক ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন।

এই ঘটনার জেরে বেশ কিছু সময় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে ছুটে আসে করনদিঘি থানার পুলিশ।

 পুলিশ শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ঘাতক গাড়ি ও গাড়ির চালকে আটক করে ঘটনার তদন্তে নেমেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...