মুর্শিদাবাদ।
কলকাতার বাসিন্দা কমলিকা ভট্টাচার্য রায়, যিনি অনেক ছোট বেলা থেকেই সংগীতের সাথে যুক্ত, শুধু কমলিকায় নয় বাড়ির প্রত্যেকেই যুক্ত।
তার প্রথম গান শেখা শুরু মা (শ্যামলী ভট্টাচার্য) - এর কাছে, তার পর আস্তে আস্তে নবীন চট্টোপাধ্যায়, দেবপ্রসাদ চক্রবর্তী প্রমুখের কাছে। সম্প্রতি কমলিকা তার শারীরিক অসুস্থতা কাটিয়ে দেবপ্রসাদ বাবুর লেখা প্রায় ৮ টি গান রেকর্ডিং করে।
তার পরই "রাগা মিউজিক", যার কর্ণধার প্রেম কুমার গুপ্তা সুযোগ করে দেন কমলিকার এই অ্যালবাম এর। অ্যালবাম মুক্তির পূর্ণ লগ্নে উপস্থিত ছিলেন সৈকত মিত্র, ইন্দ্রাণী সেন, সহ কমলিকার শিক্ষা গুরু।
এ দিন কোন এক বিশেষ কারণে আসতে পারেননি আরতী মুখোপাধ্যায়।
উপস্থিত প্রত্যেকে অতিথি কমলিকাকে ভবিষ্যতের জন্য শুভকামনা করেন।
এবার পুজোয় মন্ডপে মন্ডপে কমলিকার অ্যালবাম "আমার মনের কথা" - এর গান গুলি বাজবে সেই আশা রয়েছে সকলের ।।



