সাতসকালে তরিৎদাহ হয়ে মৃত্যু হল পূর্ন বয়স্ক গরু।




নিজস্ব প্রতিবেদক, 

উঃ দিনাজপুর, 

 সাতসকালে তরিৎদাহ হয়ে মৃত্যু হল পূর্ন বয়স্ক গরু। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।মৃত গরু আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকা বাসিরা।

 ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুরসভার ১১ নাম্বার ওয়ার্ডের মনমহোন স্কুল রোডে। গত কাল থেকেই কম বেশি বৃষ্টি চলছে। 

আজ সকালে একটি গরু রাস্তা দিয়ে যাবার সময় বৈদ্যুতিক তিক পোলে তরিৎদাহ হয়ে মৃত্যু হয়। সেই সময় পাশ দিয়ে যাবার সময় তরিৎতের সংস্পর্শ পায় কিছু পথ চলতি মানুষ।অল্পের জন্য তারা প্রানে বাচে।




 জনবহুল এলাকায় এই ধরনের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্গ ছড়ায়। খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরে। তরিঘড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। স্থানীয় বাসিন্দারা মৃত গরু আটকে রেখে বিক্ষোভ দেখায়। 
তাদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের খাম খেয়ালি পনার জন্য বড় সড় দুর্ঘটনা হতে পারতো। 

যেখানে আজ গরুর মৃত্যু হল সেখানে মানুষের মৃত্যু হতে পারতো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...