সামান্য বৃষ্টিতেই হাঁটু জল বাঁধছে রাস্তায়,যাতায়াতের সমস্যা,




বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,২৪ শে সেপ্টেম্বর; 


সামান্য বৃষ্টিতেই হাঁটু জল বাঁধছে রাস্তায়,যাতায়াতের সমস্যা,ছোট বাচ্চাদের জলে পড়ার ভয় বাড়ছে, অভিভাবকদের,রাস্তার পাশে নেই ড্রেন,বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হইনি বলে অভিযোগ এলাকাবাসীদের।

 ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বসাক পাড়া এলাকায়।মঙ্গলবার ড্রেনের আর্জি জানিয়েছেন এলাকাবাসীরা। সামান্য বৃষ্টির জলেই রাস্তায় জমছে এক হাঁটু জল,এলাকাবাসীদের কর্ম স্থানে যাবার পাশাপাশি,স্কুল– কলেজ যেতেও অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে ছাত্র– ছাত্রীদের।




রাস্তার জল ঢুকছে বাড়িতে,ছোট ,ছোট বাচ্চাদের জলে পরার ভয় বাড়ছে অভিভাবকদের।রাস্তার পাশে কোনো ড্রেন না থাকায় বৃষ্টির জল আটকে যাচ্ছে রাস্তার উপর ফলে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের।

বারবার প্রশাসনকে জানিয়েও কাজের কাজ হয় নি বলে অভিযোগ এলাকাবাসীদের।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বসাক পাড়া এলাকায়। গত দুই দিনের সামান্য বৃষ্টিতেই এমন অবস্থা বলে জানিয়েছেন এলাকাবাসীরা।

মঙ্গলবার রাস্তার পাশে ড্রেনের আর্জি জানিয়েছেন এলাকাবাসীরা। এবিষয়ে এলাকাবাসী নেপাল চন্দ্র বসাক ও সভানা বসাক জানিয়েছেন; সামান্য বৃষ্টিতেই জল জমছে রাস্তায়,ড্রেন না থাকায় রাস্তার জল ডাকছে তাদের বাড়িতে।

ফলে বাড়ছে মশা ও পোকা মাকড়ের সংখ্যা।পৌরসভাকে বারবার জানিয়েও কাজ হয়নি ।তারা চায় রাস্তার পাশে ড্রেন করা হোক । 

এবিষয়ে আরো এক গ্রামবাসী প্রদীপ বসাক জানিয়েছেন;রাস্তায় জল থাকায় কাজে যেতে অসুবিধা হয়, এছাড়াও ভয় হয় ছোট ছোট বাচ্চা আছে কখন জলে পরে যাবে সেই আশঙ্কায় থাকতে হয়।

রাস্তার পাশে ড্রেন হলে খুব ভালো হয়। কতদিন নাগাত রাস্তার পাশে ড্রেন নির্মাণ হয়ে সমস্যা দূর হয় সেই দিকে নজর এলাকাবাসীদের।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...