জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি।




মালদা, ০৮ সেপ্টেম্বর :

 জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। রবিবার সকাল আটটা নাগাদ, মালদা শহরের প্রায় পঞ্চাশটি বৃক্ষরোপণ করা হয়।

 এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ডিএসপি শ্যামল কুমার মন্ডল, আর আই সঞ্জয় কুমার ছেত্রী, টাউন বাবু গৌতম চৌধুরীসহ অন্যান্য পুলিশ অফিসারেরা। 

এদিন বৃন্দাবনী ময়দান চত্বরে পঞ্চাশটি বৃক্ষরোপণ করা হয়।প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে জেলা পুলিশের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি বলে জানা গিয়েছে। 

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ক্লিন ও গ্রিন স্লোগানকে সামনে রেখে বৃন্দাবনী ময়দানে পঞ্চাশটি দেবদারু বৃক্ষ রোপন করা হয়। বৃন্দাবনী ময়দান এলাকায় বহু মানুষ প্রাতঃভ্রমণ করেন।

 ফলে সেখানে অনেক বেশি অক্সিজেন প্রয়োজন। সেই কারণে সেখানে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...