বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ জয়নগরে।




পার্থ কুশারী ,জয়নগর , 

 ,দক্ষিণ চব্বিশ পরগনা ;---

- দীর্ঘদিন যাবৎ দক্ষিণ বারাশত থেকে করাবেগ যাওয়ার রাস্তা খালা খন্ডে ভরে গিয়েছে। ফলে এই রাস্তায় প্রতিনিয়ত ঘটে চলেছে পথ দুর্ঘটনা। 

সরকারি সমস্ত দপ্তরে জানিও কাজ না হওয়ায় অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করল ওই রুটের অটো ও ইঞ্জিন ভ্যান চালকেরা, তাদের সঙ্গে সামিল হয় এলাকার মানুষ।

অটো ইউনিয়ন ও ইঞ্জিন ভ্যান ইউনিয়নের যৌথ উদ্যোগে সকাল থেকে রাস্তা অবরোধ হওয়ায় বিপাকে পড়েন হাজার হাজা র যাত্রী। ঘটনার খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার কাজের প্রতিশ্রুতি দিয়ে অবরোধ তুলে নিতে বলে। 

প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...