দিদিকে বলো কর্মসূচি ও জনসংযোগ বারাবনি বিধায়ক বিধান উপপাধ্যায়ের।




নিজস্ব প্রতিবেদক।

এবি বঙ্গনিউজ,বারাবনি। 

 রবিবার বিকেলে বারাবনি বিধায়ক বিধান উপপাধ্যায় রূপনারায়পুর বিডিও অফিসের সামনে থেকে বিভিন্ন পাড়ায় দিদিকে বলো কর্মসূচি ও জনসংযোগ বেড়ানোর জন্য  সাধারণ মানুষের বাড়ি বাড়ি প্রচার করেন। 

 মানুষের অভিযোগ ও অভাব এর কথা শুনেন।প্রায় মানুষের অভিযোগ হলো পানীয় জলের সমস্যা, কিছু মানুষের মাথার উপর ছাদের সমস্যা বিভিন্ন ধরনের অভিযোগ মানুষ বিধায়ক বিধান উপপাধ্যায় সামনে করেন।




তিনি তাদের কথা দেন যতটা সম্ভব তিনি এই কষ্ট গুলিদূর করার চেষ্টা করবেন।

বিধায়ক বিধান উপপাধ্যায় সাধারণ মানুষদের বুজান কোনো রকম কেউ যদি অভিযোগ বা নিজের কষ্টের কথা মুখ্যমন্ত্রী কে জানাতে চাই সে সরাসরি দিদিকে বলো নম্বর এ ফোন করে বলতে পারেন।দিদিকে বলো ভিজিটিং কার্ড সাধারণ মানুষের হাতে তুলেদেন বিধায়ক। 

বারাবনি বিধায়ক বিধান উপপাধ্যায় বলেন রূপনারায়পুর এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, আর কিছু মানুষের বাড়ির সমস্যা রয়েছে আবার কিছু মানুষের জমির সমস্যা।




আমি চেষ্টা করবো এই সমস্যা গুলো দূর করার।তাছাড়া সাধারণ মানুষ নিজের অভিযোগ সরাসরি দিদিকে বলতে পারবে তাই আজ  রূপনারায়পুর বিডিও অফিসের সামনে বিভিন্ন পাড়ায় আমি নিজে প্রতিটি মানুষের বাড়ি গিয়ে প্রচার করলাম।এটা আমরা গত 1মাস ধরে করছি। 




এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সালানপুর ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং, রূপনারায়পুর প্রধান রানু রায়, আশুতোষ তেওয়ারী সহ সমস্ত কর্মীবিন্দু।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...