সকালে দুটি বাসের রেসারেসির ফলে কয়েক জন যাত্রী সামান্য জখম হলেন,
ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার শ্যামপুর থানার মনসাতলায়,
শ্যামপুর থেকে নিউটাউন গামী বাস এবং মাথাপাড়া নিউটাউন গামী বাস 58গেটের পর থেকে কলকাতার নিউটাউন পর্যন্ত এক ই রুট ধরে যাতায়াত করে, ফলে যাত্রী নেওয়ার ক্ষেত্রে একটা প্রতিযোগিতা থাকে,
এরফলে পরষ্পরের মধ্যে রেষারেষির সৃষ্টি হয়,
আজ সকালে মাথাপাড়া থেকে যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস নিউটাউন এর উদ্দেশ্যে রওনা হন,
অপরদিকে শ্যামপুর থেকে অপর একটি বেসরকারি বাস যাত্রীদের নিয়ে নিউটাউন এর উদ্দেশ্যে রওনা হন,
58গেটের পর এক ই রাস্তা হবার ফলে রেষারেষির সৃষ্টি হয়,
কিছুটা যাবার পরে বাগান্ডা মনসাতলার কাছে পরষ্পরের মধ্যে ধাক্কা লাগে,
এর ফলে দুটি বাসের বেশকয়েকজন যাত্রী সামান্য ছোট পায়,
খবর পেয়ে কাছে 58গেট ফাঁড়ী র পুলিশ আসে এবং স্থানীয় মানুষের সহযোগিতা য় যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করা হয়,
