বামপন্থীদের সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের পদযাত্রা


 দেবাশিস মজুমদার, হুগলি (সিঙ্গুর) 

 পশ্চিমবঙ্গের ১২ টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকা কম খরচে পড়ুক সবাই, কারখানা, কাজ, বেকার ভাতা চাই স্লোগান দিয়ে সিঙ্গুর স্টেশন থেকে নবান্ন পদযাত্রা শুরু করলো। 


বৃহস্পতিবার সকাল ১০ টায় সিঙ্গুর স্টেশন প্রায় ১২ হাজার ছাত্র-যুব'র সভাপতিত্বে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সংক্ষেপে ডি,ওয়াই,এফ,আই এর রাজ্যসভা নেত্রী মীনাক্ষী মুখার্জির সভা নেতৃত্বে এক সংক্ষিপ্ত সভায় বিভিন্ন ছাত্র যুব সংগঠনের রাজ্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

সভার পরে প্রবল বর্ষণকে অপেক্ষা করে পথে যাত্রা শুরু হয়েছে। আগের দিন রাত থেকেই ভিড় বেড়েছে। মূলত দূরের জেলা থেকেই এদিন ছাত্র যুবরা আসেন। পদযাত্রা সামনে-পিছনে সুসজ্জিত ট্যাবলেট মাধ্যমে ছাত্র-যুবসমাজের দাবিগুলো তুলে ধরা হয়েছে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...