সেখ সামসুল, বীরভূম,এবি বঙ্গ নিউজ:
বধূ নিজের অধিকার ফিরে পেতে বোলপুর নানুর রাস্তায় বসে আছেন।স্বামীর তরফ থেকে ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে কিন্তু সংসার করতে চেয়ে শশুর বাড়ির সামনে ধর্নায় বসলেন গৃহবধূ। বছরখানেক আগে নানুর থানার শাকুনিপুর গ্রামের সায়েরা বিবির সাথে রেজিস্ট্রি করে বিয়ে হয় শান্তিনিকেতন থানা লাইকবাজারের জামারুল শেখের। গৃহবধূর দাবি বিয়ের যৌতুক হিসাবে প্রায় চার লক্ষ টাকা নেওয়া হয়েছিল। কিছুদিন সংসার করার পর নানা ধরনের অশান্তি হওয়ায় সায়েরা তার বাবার বাড়িতে চলে যায়। অন্যদিকে জামারুল শেখের পরিবারের তরফ থেকে দাবি করা হয় তাদের পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠানো হয় সায়েরার কাছে। যদিও এই ধরনের কোন নোটিশ সাহেরা বিবি পাননি বলে জানান। শনিবার তিনি সংসার করার ইচ্ছে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। অভিযোগ জামারুলের পরিবারের লোকজন তাকে ঢুকতে বাধা দেন। তাই বাধ্য হয়ে প্রথমে তিনি শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন। পরে তিনি বোলপুর নানুর রাস্তার উপর ধর্নায় বসে যান। সায়েরা বিবির দাবি যতক্ষণ না তাকে শ্বশুরবাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ততক্ষণ তিনি ধর্নায় বসে থাকবেন। জামারুল শেখের পরিবারের দাবি মহিলার সাথে জামারুল এর বিয়ে হলেও তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে দুমাস আগে। তারপরও কেন সায়েরা বিবি এমন করছেন তা বুঝতে পারছি না।ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ ।
