বিডিওর কাছে ডেপুটেশন দিলেন প্রাপ্ত কাজ থেকে বঞ্চিত ট্রেনিং প্রাপ্ত এমজিএনআরজিএস সুপারভাইজাররা।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা-

 বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ দিনের কাজের সুপারভাইজাররা অথচ তাদের কোনো কাজ না দিয়ে বাইরের অপ্রশিক্ষণপ্রাপ্তদের দিয়ে কাজ করিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত।
 অথচ প্রশিক্ষণপ্রাপ্তদেরকে কোনো কাজে লাগানো হচ্ছে না। 




এই দাবিতে সোমবার সংশ্লিষ্ট বিডিওর কাছে ডেপুটেশন দিলেন প্রাপ্ত কাজ থেকে বঞ্চিত ট্রেনিং প্রাপ্ত এমজিএনআরজিএস সুপারভাইজাররা। তাদের অভিযোগ, তারা আইডি প্রশিক্ষণপ্রাপ্ত অথচ রতুয়া 2 ব্লকের গ্রাম পঞ্চায়েতে সংশ্লিষ্ট সুপারভাইজারদের কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে।

 আন্দোলনকারী সুপারভাইজারদের অভিযোগ, তাদের বাদ দিয়ে বহিরাগতদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং মাস্টাররোলে সই করিয়ে নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। 




যদিও ২০১৩ সালে একটি সরকারি নির্দেশিকায় জানানো হয়েছিল যে সুপারভাইজারদেরকে কাজের ব্যাপারে নিশ্চিতকরণ করা অথচ সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের দিয়ে কাজ করানো হচ্ছে ।




এদিন রতুয়া  ২ ব্লকের ভিডিও সোমনাথ মান্নার কাছে তারা এই মর্মে একটি স্মারক পত্র তুলে দেন। ভিডিও সমস্ত কথা শুনে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...