এবি বঙ্গ নিউজ,ইসলামপুর,১লাসেপ্টেম্বর:
জমিয়তে উলামায়ে বাংলা'র পক্ষ থেকে সচেতনতা কর্মসূচী' ফুরফুরা দরবার শরীফ'জমিয়তে উলামায়ে বাংলা'র কেন্দ্রীয় কমিটির নির্দেশে হাওড়া জেলার জালালসী শাখার উদ্যোগে ডেঙ্গুজ্বর,সেফ ড্রাইভ সেভ লাইফ ও জলসংরক্ষন নিয়ে ইসলামপুর গ্রামপঞ্চায়েত এর বিভিন্ন এলাকাই সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি শুরু হয় সকাল ৯:৩০টা থেকে এবং শেষ হয় বেলা ১২টার সময়।
উপস্থিত ছিলেন শাখার সভাপতি মোরসেলিম মিদ্যা,সহসভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক গোলাম মোর্তজা,সহসম্পাদক ইস্তিয়াজ মল্লিক এছাড়া সেখ মোজাফ্ফার,শেখ সুরাজ,জিসান সহ শতাধিক সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে শাখা সভাপতি সাহেব জানান এই ধরণের কর্মসূচী আমরা প্রায়ই করে থাকি সাধারণ মানুষের উদ্দেশ্যে।
শাখার সম্পাদক সাহেব জানান মোজাদ্দেদে জামান'পীর আবুবাকার সিদ্দিকী(র:আ:)"এঁর আদর্শকে
সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই কর্মসূচী।
এলাকার সমস্ত মানুষ আমাদের এই কর্মসূচীকে সাধুবাদ জানিয়েছেন এবং আগামী দিনের কর্মসূচীতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।



