এবি বঙ্গ নিউজ,বর্ধমান।
AIMIM পার্টির পূর্ব বর্ধমান জেলা ইউনিটের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান টাউন শোলাপুকুর এলাকায় অনুষ্ঠিত হল আইমিম পার্টির প্রকাশ্য জনসমাবেশ।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব ও বাংলার পর্যবেক্ষক সৈয়দ ওয়াসিম ওয়াকার ও রাজ্য নেতৃত্ব সৈয়দ জামিরুল হাসান এবং ইমরান সোলাঙ্কি সহ উপস্থিত ছিলেন ফিরোজ আলী, শেখ সেলিম, মোঃ আসাদুল, সাজ্জাদ হোসেন, বরকতউল্লাহ সহ বিভিন্ন এই পার্টির বিভিন্ন নেতৃত্ব।
বর্তমানে দেশজুড়ে যে মব লিঞ্চিং এর ঘটনা ঘটে চলছে তাঁর প্রতিবাদ এবং কেন্দ্র সরকার ধর্মের নামে যেভাবে বিভেদের রাজনীতি করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেই এই জনসভা বলে জানান এই পার্টির নেতৃত্ব।
সারা বাংলা সহ সারা ভারতবর্ষে জুড়ে সমস্ত শান্তিকামী মানুষদের কাছে সৌভাতৃত্বের বার্তা পৌঁছাতে এবং বর্তমানে কেন্দ্র সরকার দ্বারা গঠিত বিভিন্ন জনবিরোধী নীতি যেমন এনআরসির এর তীব্র বিরোধিতা সহ বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন এই পার্টির সমস্ত নেতৃত্ব।
