অ্যাম্বুলেন্সের সাথে পিকআপ ভ্যানের মূখোমূখি সংঘর্ষ।মৃত চালক,জখম 7জন,




নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ। 

 অ্যাম্বুলেন্সের সাথে পিকআপ ভ্যানের মূখোমূখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু হল অ্যাম্বুলেন্স চালক সহ আহত আরো সাত জন।

 এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হমতাবাদ ব্লকের আদর্শ বিদ্যালয়ের সামনে রায়গঞ্জ - বালুরঘাট রাজ্য সড়কের উপরে।

মৃত্য অ্যাম্বুলেন্স চালকের নাম দীলিপ মোদক (৫৬)।




 জানাজায় এদিন কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতল থেকে প্রসূতি মহিলা নিয়ে অ্যাম্বুলেন্সটি রায়গঞ্জ গর্মেন্ড হাসপাতালে যাচ্ছিল।আর রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ মূখে আসচ্ছিল পিকাপ ভ্যানটি। 

হেমতাবাদের ব্লকের আদর্শ বিদ্যালয়ের সামনে মূখমূখি সংঘর্ষ হয় দুটি গাড়ির মধ্যে। স্থানীয় লোকেরা আহতদের উদ্ধার করে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে অ্যাম্বুলেন্স চালককে মৃত বলে ঘোষনা করে। 

বাকিদের রায়গঞ্জ গর্ভনেন্ড মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়।




 ঘটনার খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ ঘাতক গাড়ি দুটিকে আটক করে ঘটনার তদন্তে নেমেছে। স্থানীয় সুত্রে যানাজায় পিকাপ ভ্যানটি দুর্ঘটনার স্থান থেকে কিছুটা দূরে একটি যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মারে। 

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...