ইলামবাজারের স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যাশার আয়োজনে আয়োজিত হল সাংস্কৃতিক সম্মান ও কৃতি সংবর্ধনা 2019,




সালমান মন্ডল, ইলামবাজার,, 

 বীরভূম জেলা ইলামবাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যাশা আজ আয়োজিত হয়েছিল প্রত্যাশা সাংস্কৃতিক সম্মান ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান। 




অনুষ্ঠানে রাজ্য, জেলা তথা ইলামবাজার ব্লকের মোট ১২০ জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

 বীরভূম ও পূর্ব বর্ধমানের ২০জন কৃতি, দুস্থ ছাত্র-ছাত্রীদের 5000 টাকা বৃত্তি ও বিভিন্ন পঠন-পাঠন সামগ্রী প্রদান করা হয়, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক চর্চা ও সুস্থ মন বিকাশের উদ্দেশ্যে। 




 বিশিষ্ট সমাজসেবী দাতা লালন এক লক্ষ টাকা তার মায়ের স্মৃতিতে দান করেন ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের উদ্দেশ্যে, পাশাপাশি হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রতিবন্ধী (দুই চোখ অন্ধ) পিউ চ্যাটার্জির হাতে ১২০০০ হাজার টাকার স্কলারশিপ তুলে দেন।




 আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, জেলা প্রাথমিক সংসদ সভাপতি প্রলয় নায়েক, প্রত্যাশার সভাপতি আব্দুল খালেক মল্লিক সহ অন্যান্য সম্মানীয় অতিথিরা। 




 এদিন ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রদর্শনী ভিত্তিতে 2019 সালের সেরা সম্মান জিতে নেয় ইলামবাজার বলাই কৃষ্ণ রায় বালিকা বিদ্যালয়। 

দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে হাঁসরা উচ্চ বিদ্যালয় এবং ইলামবাজার উচ্চ বিদ্যালয়।

প্রত্যাশা সংস্থার সভাপতি আব্দুল খালেক মল্লিক বলেন আমাদের কাজই হলো দুস্থ আর্থিক সংকটাপন্ন পরিবারে মেধাবী ছাত্র-ছাত্রী তুলে এনে তাদের নতুন পথের দিশা দেখানো।




 আমাদের প্রত্যাশা পথ চলা শুরু হয়েছিল 2018 একুশে ফেব্রুয়ারি আমরা সব দুস্থ মানুষের স্বার্থে নিজেদের নিয়োজিত করে কাজ করে যাব। 
এবং তিনি আরো বলেন এ বছর থেকে তারা প্রত্যন্ত গ্রাম থেকে তুলে এনে সেরা পুজো গুলিকে শারদ সম্মান পুরস্কার চালু করতে চলেছেন।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...