এবি বঙ্গনিউজ।
আগামী 2রা সেপ্টেম্বর পঞ্চায়েত ভবনে কমিশনার সাহেবের নিকট ডেপুটেশন ও 21 শে সেপ্টেম্বর রাজ্য কনভেনশন ও রক্ত দান শিবির,আর তার আগেই হাওড়া জেলার সংগঠন কে মজবুত ও শক্তিশালী করতে বাগনান বিডিও অফিসের নিকট একটি মিটিং হলে গঠিত হল।
"পশ্চিম বঙ্গ গ্রাম পঞ্চায়েত ডাটা এন্ট্রি অপারেটর (VLE) ফেডারেশন" এর হাওড়া জেলা কমিটি।
উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অপূর্ব প্রধান,রাজ্য কমিটির সদস্য শেখ নাঈম আলী ও জেলার 120 জন ভি এল ই।
সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বলরাম আদক ,কার্যকরী সভাপতি সভাপতি সুদীপ দাস ও সম্পাদক হিসাবে নির্বাচিত হন দীপঙ্কর ফৌজদার ও সহ সম্পাদক হন জ্যোতির্ময় প্রহল্লাদ।
নব নির্বাচিত সভাপতি বলরাম আদক সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজ্য কমিটির উদ্যোগে আগামী দিনে যে ডেপুটেশন ও রাজ্য কনভেনশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে সার্বিক ভাবে সফল করার জন্য হাওড়া জেলা নিশ্চিতভাবেই সর্বত ভাবে ঝাঁপিয়ে পড়বে ।
নব নির্বাচিত সম্পাদক তার ভাষণে বলেন যে,রাজ্য কমিটি ভি এল ই দের স্বার্থে আগামীদিনে যে পদক্ষেপ গ্রহণ করবে হাওড়া জেলা কমিটি তাকে সবসময় তার পাশে থাকবে এবং তিনিও আগামী ডেপুটেশন ও কনভেনশন কর্মসূচি কে সার্বিক ভাবে সফল করার জন্য জেলার সকল ভি এল ই দের নিকট আহ্বান জানান।কার্যকরী সভাপতি সঞ্জীব বাবু বলেন প্রথমে আমাদের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে এবং এর মাধ্যমেই রাজ্য কমিটির হাত কে শক্তিশালী করতে হবে।
পশ্চিম বঙ্গ গ্রাম পঞ্চায়েত ডাটা এন্ট্রি অপারেটর (VLE)ফেডারেশন" এর রাজ্য কমিটির সম্পাদক অপূর্ব প্রধান মহাশয় বলেন,গত মাসে রাজ্যের প্রতিটি জেলায় জেলা কমিটি নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছিল,হাওড়া জেলার জেলা কমিটি নির্বাচন কে তিনি সাধুবাদ জানান,তিনি বলেন 2008 সালে সারা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে নিয়োগের পর আমাদের অবস্থা খুবই অসহায় ছিল,এই সরকারের সময়ে রাজ্য সরকারের সৌজন্যে আমাদের কিছু দাবি পূরণ হয়েছে ,
,আগামী 2রা সেপ্টেম্বর রাজ্য কমিটি রাজ্যের সকল ভি এল এ দের স্বার্থে মূলত চারটি দাবিতে পঞ্চায়েত ভবনে কমিশনার সাহেবের নিকট ডেপুটেশন দিতে যাচ্ছে,প্রথমত: ইংরাজি 15/07/2019 তারিখের 3998মেমো নাম্বারের সরকারী আদেশনামা ভি এল দের ক্ষেত্রে প্রযোজ্য করতে হবে,দ্বিতীয়ত: কাজের ধরন অনুযায়ী পদমর্যাদা ভি এল এ পরিবর্তন করে জিপিডিইও করতে হবে,তৃতীয়তঃ 60 বৎসর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান করতে হবে ও চতুর্থত: কর্মক্ষেত্রে আমাদের যোগদানের তারিখ সঠিক করতে হবে।
তিনি আরো বলেন আগামী 21শে সেপ্টেম্বর মাননীয় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি ও রাজ্য সরকারি ফেডারেশনের নেতৃত্বে কলকাতায় ভি এল এ দের রাজ্য কনভেনশন ও রক্ত দান শিবির অনুষ্ঠিত হবে,সেই কনভেনশন ও রক্ত দান শিবির কে সার্বিক ভাবে সফল করার জন্য অনুরোধ জানান।তিনি বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,আশা রাখেন রাজ্য সরকার তাদের দাবি গুলির প্রতি এবারেও মানবিক দৃষ্টির মাধ্যমে বিচার করবেন।

