রুরাল মেডিকেল প্রাক্টিশনার্স অ্যাসোসিয়েশনের (RMPA) সাংগঠনিক কর্মশালা"




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,বাগনান, হাওড়া। 

 আজ 'রূরাল মেডিকেল প্রাক্টিশনার্স এ্যাসোসিয়েশন' এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পরিকল্পনা অনুযায়ী হাওড়া জেলা কমিটির উদ্যোগে উক্ত জেলার বাগনান ১ ব্লক এর বাঙালপুর মহিলা বিকাশ কেন্দ্রে একটি সাংগঠনিক কর্মশালা হয়ে গেল।

 এই কর্মশালায় জেলার বিভিন্ন ব্লক থেকে ৮০ জন গ্রামীণ চিকিৎসক উপস্থিত ছিলেন। 

 আজকের প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও এত সংখ্যক সদস্যের উপস্থিতি আয়োজক সদস্যদের অবাক করেছে।

 এই কর্মশালায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ শাসমল, রাজ্য সহ সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক, ডাঃ নর্মান বেথুন চলমান মেডিকেল স্কুল সম্পাদক বৈদ্যনাথ কোটাল ও সংগঠনের মুখপত্র 'গ্রামীণ চিকিৎসক সহায়িকা' র সম্পাদক কিংশুক মাজি। 
সকাল ১১ টা থেকে প্রায় সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই কর্মশালা চলে। প্রথম থেকেই সদস্যদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...