এবি বঙ্গনিউজ,দক্ষিণ দিনাজপুর,।
১৮ আগস্ট;
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন প্রাণ সাগর লোকাল কমিটি তরফে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষ দান কর্মীসূচি আয়োজন করা হল রবিবার দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার প্রাণ সাগর এলাকায়।
যেখানে স্থানীয় এলাকার বহু মানুষ রক্ত দান করেন।এদিন আয়োজন কারিদের তরফে রক্ত দান করা ব্যাক্তিদের হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয় ।
যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা ও কর্মীরা।
জেলায় রক্ত সংকট মেটাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষ্যাথে যুব ফেডারেশন প্রাণ সাগর লোকাল কমিটি তরফে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষ দান কর্মীসূচি আয়োজন করেন রবিবার দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার প্রাণ সাগর এলাকায়।
অনুষ্ঠানের শুরুতেই অতিথি দের পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের সূচনা করেন মেহেম্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর আলম।এ ছাড়াও উপস্থিত ছিলেন যুব ফেডারেশন প্রাণ সাগর লোকাল কমিটি সভাপতি সভাপতি মহেশ রবি দাস,সম্পাদক রথীন চন্দ্র দাস সহ বহু কর্মী সমর্থকেরা।
এদিন যুব ফেডারেশন প্রাণ সাগর লোকাল কমিটি তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজিত সভায় এলাকার প্রায় ৬০ জন মানুষ রক্ত দান করেন।পরিবেশের ভারসাম্য বজায় রাখতে রক্ত দান করতে আসা ব্যাক্তিদের হাতে একটি করে বৃক্ষ তুলে দেন যুব ফেডারেশন প্রাণ সাগর লোকাল কমিটি কর্মকর্তারা।
এবিষয়ে যুব ফেডারেশন প্রাণ সাগর লোকাল কমিটি সভাপতি মহেশ রবি দাস জানিয়েছেন,জেলায় রক্ত সংকট মেটাতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তারা এমন পদক্ষেপ নিয়েছেন।
এবিষয়ে রক্ত দান করতে আসা এক যুবক জানিয়েছেন,যুব ফেডারেশন প্রাণ সাগর লোকাল কমিটি আয়োজিত স্বেচ্ছায় রক্ত দান শিবিরে রক্ত দান করেন তিনি,উদ্যোক্তাদের তরফে তাদের একটি করে বৃক্ষ দেওয়া হল।
বৃক্ষটি তারা বাড়িতে লাগাবেন।
যুব ফেডারেশন প্রাণ সাগর লোকাল কমিটি এমন আয়োজিত সভাকে সমর্থন করেছেন শহর বাসী।

