BREAKING NEWS! খিদিরপুরে ঝুপড়িতে আগুন



নিজস্ব সংবাদদাতা, কলকাতা,
এবি বঙ্গ নিউজ:

ফের শহরে অগ্নিকাণ্ড৷ এবার ঘটনাস্থল খিদিরপুরের ভূকৈলাস রোড৷ অগ্নিকাণ্ডে প্রায় ভস্মীভূত একটি ঝুপড়ি৷দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে গোটা এলাকা। দমকলের ১০ টি ইঞ্জিনের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ আচমকাই খিদিরপুরের ভূকৈলাস রোডের ঝুপড়িতে আগুন লেগে যায়৷ দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়ংকর রূপ নেয়৷ খবর দেওয়া হয় দমকলে৷তবে এলাকা ঘিঞ্জি হওয়াতে দমকলের গাড়িগুলি এলাকায় ঢুকতে সমস্যা দেখা দেয়।তবে আগুনের তীব্রতা এতটাই যে তা নিয়ন্ত্রণে আনতে রীতিমত বেগ পেতে হয়েছে।অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা৷ দমকলকর্মীদের তরফে জানানো হয়েছে, ধোঁয়ার জেরে এখনও পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছনো সম্ভব হয়নি৷তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে বলে দমকলের প্রাথমিক অনুমান। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...