মালদায় পা রাখলেন বিশ্বকাপ জয়ী তুষার পাল।




নিজস্ব প্রতিবেদক।

 বিশ্বকাপ জয় করে সোমবার সকালে মালদায় পা রাখলেন তুষার পাল। 

সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া প্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তুষার। 

গত 13 ই আগস্ট ইংল্যান্ডকে 36 রানে হারিয়ে বিশ্বকাপ জয় করে ভারত।

 আজ সকালে মালদা টাউন স্টেশনে তুষার পাল কে অভিনন্দন জানাতে হাজির হন পরিবারের লোকজন সহ জেনিথ এফ সি ও লাইব্রেরী সদস্যরা। 

উল্লেখ্য, ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া প্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে উইকেটকিপার ব্যাটসম্যানের ভূমিকা পালন করেন তুষার।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...