১৯ আগস্টঃ মুখ্য মন্ত্রির নির্দেশে ৬৪ জন ভূমিহীনদের হাতে পাট্টা তুলে দেওয়া হলো জেলা প্রশাসনের উদ্যোগে।
সোমবার জেলা প্রশাসনিক ভবনে ভূমিহীনদের হাতে পাট্টা তুলে দেন পুরাতন মালদা পৌরসভার পুরো প্রধান কার্তিক ঘোষ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উদ্বাস্তু উন্নয়ন দপ্তরের সরকারি প্রতিনিধি চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন পুরাতন মালদা পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের বাচ্চা কলোনির মোট ৬৪ জনকে পাট্টা তুলে দেওয়া হয়।
মালদা জেলা প্রশাসনিক ভবনে উদ্বাস্তু উন্নয়ন দপ্তরে ভূমিহীনদের হাতে পাট্টা তুলে দেন পুরাতন মালদা পৌরসভার পুরো প্রধান কার্তিক ঘোষ, উদ্বাস্তু উন্নয়ন দপ্তরের সরকারি প্রতিনিধি চৈতালি ঘোষ সরকার ও অন্যান্য আধিকারিকরা।
পুরাতন মালদা পৌরসভার পুরো প্রধান কার্তিক ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ভূমিহীনদের নাম নথিভুক্ত করে তাদের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এদিন মোট ৬৪ জন ভূমিহীনের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। আগামী দিনে শতাধিক ভূমিহীদের হাতে পাট্টা তুলে দেওয়া হবে। তিনি আরো বলেন, বিগত দিনে কোন সরকার তাদের পাশে দাঁড়ায়নি।
বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভূমিহীনদের হাতে পাট্টা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
চৈতালি ঘোষ সরকার বলেন, প্রায় ৪০ বছর ধরে ঐ সমস্ত মানুষ বাচ্চা কলোনিতে বসবাস করতেন।
তাদের মধ্যে মোট ৬৪ জনের হাতে পাট্টা তুলে দেওয়া হয়।
ভূমিহিনরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত ছিলেন। বর্তমান সরকার তাদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে পাট্টা তুলে দেওয়ার ব্যবস্থা করেছে।
এবার তাদের স্বপ্ন পুরন হয়েছে। সেই কারণে তারা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

