অবৈধ চুল্লুর ব‍্যবসা,বহরমপুর।




সুজিত কুমার দাসঃ 

 বহরমপুর, মুর্শিদাবাদ।


 বহরমপুর ব্লকের হরিদাসমাটি গঙ্গার ধারে কিভাবে রমরময়ি অবৈধ চুল্ল মদ তৈরি করে ব্যবসা চলছে।

 এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। রামু চৌধুরী, শিবু চৌধুরী, সুখারি চৌধুরী নামক অসাধু এইসব লোকজন এইভাবে এলাকায় দাপট খাটিয়ে এই অবৈধ ব্যবসা বুক ফুলিয়ে করে চলেছে। প্রশাসন সব কিছু জেনেও নির্বিকার।

 হরিদাসমাটি গ্ৰাম পঞ্চায়েত প্রতিনিধি, প্রধান, গ্ৰাম সদস্য, জেলা পরিষদ প্রতিনিধিগণ দেখেও দেখছেন না। এলাকার মা মেয়ে বউদের মান সম্মান নষ্ট হচ্ছে।
 বয়ঃসন্ধি ও উঠতি যুবকরা ঐ মদের মোহে খারাপ হয়ে যাচ্ছে। মদ খেয়ে ঘরে ঘরে অশান্তি হচ্ছে।
 এলাকার দরিদ্র মানুষের পরিবারে ওই মদের জন্য অর্থনৈতিক ঝামেলা মারপিট হচ্ছে। অসামাজিক কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...