এবি বঙ্গনিউজ, কালিয়াগঞ্জ।
কারো সাথে যোট বেধে নয় আসন্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিধানসভা উপ নির্বাচনে তৃনমুল কংগ্রেস একক ভাবেই লড়বে বলে জানালেন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভালো ফল না হওয়া তৃনমূল সুপ্রীমো মমতা বন্ধ্যোপাধ্যায় কানাইয়াল লাল আগরওয়ালকে জেলা তৃনমূল সভাপতির দায়িত্ব দেন।
দায়িত্ব পাবার পড় জেলার বিভিন্ন প্রান্তে দলকে আরো সাংগঠনিক শক্তি শালি কড়ে তোলার তাগিদে জেলার বুথ ভিত্তিক নেতা কর্মিদের নিয়ে সভা করছেন কানাইয়া বাবু।
এবং লোকসভা নির্বাচনের ফলের পর্যালোচনা করেন৷ এদিন কালিয়াগঞ্জের মুস্তাফা নগর অঞ্চলের সাপকালি এলাকায় দলের নেতৃত্ব দের নিয়ে বৈঠক করেন কানাইয়া বাবু।
সাংগঠনিক ভাবে ব্লকের বিভিন্ন এলাকায় দলকে শক্তি শালি গড়ে তোলার পাশাপাশি সাধারন মানুষের সাথে নিবির সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দেতা নেতা কর্মিদের।
এদিনে কর্মিসভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক তৃনমুল সভাপতি তথা জেলা পরিষদের সদস্য দধিমোহন দেবসর্মা, তৃনমূল রাজ্য সম্পাদক তথা জেলা পরিষদের কো মেন্টর অসীম ঘোষ, সহ তৃনমূল নেতৃত্ব।
