এবি বঙ্গনিউজ, কলকাতা।
রাজ্যের শিক্ষা বন্ধুদের যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালের কাছে তাদের দাবি পেশ করলেন।
উল্লেখ্য রাজ্যের প্রায় 4000শিক্ষাবন্ধু গন বেতন বৈষম্যের শিকার এবং বঞ্চিত।
সর্বশিক্ষা মিশনে যার পরবর্তীতে নাম সমগ্ৰ শিক্ষা অভিযান প্রকল্পে কর্মরত শিক্ষাবন্ধুরা নিরলসভাবে কাজ করে চলেছে অথচ দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্যের শিকার হয়ে চলছে,
একজন অষ্টম শ্রেণীর মানে নিয়োজিতগ্ৰুপ ডি পর্যায়ের কর্মীর বেতন একজন স্নাতকোত্তর পর্যায়ে নিয়োজিত শিক্ষাবন্ধুর থেকে বেশী,।
উল্লেখ্য গত ইংরেজি 9 ই আগস্ট কলকাতার বিকাশ ভবনে শিক্ষাবন্ধুদের ডেপুটেশন দিতে যাবার পর তাদের উপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে বিধাননগর পুলিশ,
প্রতিবাদে তারা সারা রাজ্যের সমস্ত খবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে কালো ব্যাজ পরে পেনডাউন কর্মসূচি পালন করে এবং এর ফলে সারা রাজ্যের শিক্ষা দপ্তরের কাজ লাটে ওঠে।
আজ কলকাতার শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে তারা রাজভবনে মহামান্য রাজ্যের রাজ্যপালের কাছে তাদের দাবি পেশ করার কথা ছিল,কিন্তু কলকাতার পুলিশ এই মিছিলে র অনুমতি দেননি, যারফলে শিক্ষানুরাগী যৌথ মঞ্চের নেতা নন্দদুলাল দাসের সভাপতিত্বে এক প্রতিনিধি দল মাননীয় রাজ্যপালের কাছে তাদের দাবি পেশ করেন।


