কাটমানির পোস্টার এবার বিজেপি নেতা মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে




নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা,
এবি বঙ্গ নিউজ


এবার বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। কাঁচড়াপাড়ার ঘটক রোড ও থানাপাড়া মোড়ে দুই বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার পড়েছে। যা নিয়ে চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপির কোনও শীর্ষ নেতৃত্ব। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব মনে করছে, তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এর পিছনে শাসকদল তৃণমূল থাকতে পারে বলেও আশঙ্কাটা উড়িয়ে দিতে পারছে না কেউই।বৃহস্পতিবার বিজেপি নেতা মুকুল রায়ের বাড়ির এলাকা কাঁচড়াপাড়ার ঘটক রোড ও থানাপাড়া মোড়ে থেকে ৪ টি কাটমানির পোস্টার দেখা যায়।পোস্টারে কাঁচড়াপাড়ার মানুষের থেকে কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। পোস্টারে স্পষ্ট মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের নাম লেখা রয়েছে। বাবা-ছেলে চিটিংবাজি করেছে কাঁচরাপাড়াজুড়ে। কাঁচরাপাড়ার জনগণের কোটি কোটি টাকার হিসেব দিতে হবে। মুকুল রায় ও শুভ্রাংশু রায় প্রস্তুত হও।যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের মতে, জনগণের টাকা নিয়ে প্রতারণা করেছেন বিজেপি নেতা মুকুল রায় ও শুভ্রাংশু রায়। এবার জনগণই তার জবাব চাইছে। এতে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...