এবি বঙ্গনিউজ,উঃ, দিনাজপুর।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরনা নির্মল বাংলা গড়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে সরকারি ভাবে নানা প্রদক্ষেপ নেওয়া হচ্ছে।এবারে নির্মল বাংলা গড়ার লক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহন করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা।
শহরকে নির্মল ও ডেঙ্গু মুক্ত করতে রবিবার সকালে পুরসভার উদ্যোগে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের চার পাশ সাফাই অভিযান চলানো হয়।
কারন স্কুলের চার পাশ যদি পরিস্কার পরিচ্ছন্ন থাকলে যেমন নির্মল হবে এলাকা তার সাথে খেলা ধূলা ও পড়াশুনায় মনোসংযোগ বৃদ্ধি হবে।
এদিন পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল, স্কুলের সহকারি প্রধান শিক্ষক অশোক কুন্ডু,এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিতিতে সাফাইয়ের কাজ চলার সাথে সাথে ব্লিচিং পাউডার ছেটানোর পাশাপাশি মশামারার তেল এবং কানান দাগা হয়।
এই বিষয়ে পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল জানান, শহরে বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান গুলি সাফাই অভিযান চলানো হচ্ছে,নির্মর শহর তথা ডেঙ্গু মুক্ত শহর গড়ার লক্ষ্যে। সেই মতাবেস্ক আজ শহরে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠের চার পাশ সাফাই করার কাজ চলছে।
কারন মাঠে প্রতিদিন প্রচুর ছেলে মেয়েরা খেলা ধূলা করতে আসে।

