মুক্তি কি পাবোনা?






কম‌লে‌শের কলম। 

এবি বঙ্গনিউজ।

 *আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আজ কোন পথে চলছে। এদেশের শিক্ষাঙ্গনগুলো হয়েছে আজ কলঙ্কিত। শিক্ষিত, বুদ্ধিজীবী, শ্রেণীর বেশিরভাগ আজ সুবিধাবাদী। রাজনৈতিক নেতৃবৃন্দের সেচ্ছাছারিতা ও জুলুমে দেশবাসী যেন অতিষ্ঠ। সাংবাদিক শ্রেণীর কলমও যেন হারিয়েছে তাঁর প্রকৃত চরিত্র। এবং কি এই জাতিকে সৎপথে পরিচালিত করার দায়িত্ব যাদের উপর অর্পিত*। - *সেই শ্রদ্ধাভাজন ব্য‌ক্তিবর্গ আজ নানাবিধ কারণে স্বীয় দায়িত্ব পালনে উদাসী ও অক্ষম। তবে কি এ জাতির মুক্তির কোন পথ নেই? নেই কি এই ভয়ঙ্কর অবস্থা থেকে পরিত্রাণের কোন উপায়?। যদি মুক্তি ও পরিত্রাণের সকল পথ রুদ্ধ হয়ে থাকে। তবে অন্নহীনের বুভুক্ষু কান্না, বস্ত্রহীনের স্বলচ্ছ চিৎকার, আর ধর্ষিতার বুকফাটা আর্তনাদের মাঝে অক্ষম হয়ে বেঁচে থাকাই কেন*? - *আজ রাস্তার দ্বারে হোক কিংবা হাট বাজারে শহরে কিংবা গ্রামে। সবখানেই চলছে অন্যায়, জুলুম, নিপীড়ন, নির্যাতন, খুন, ধর্ষন,। আজ কোন স্থানেই নেই স্বস্তি। কিন্তু কেন? পত্রিকার পাতায়, টেলিভিশনের পর্দায়, শুধু শোনা যায় ধর্ষনের কথা।* *তিন বছরের শিশু থেকে ষাট বছরের বৃদ্ধাও পরিত্রাণ পাচ্ছেনা ভয়ঙ্কর এই অবস্থা থেকে । স্বপ্নের দুচোখে ডানা মেলে তারাওতো এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়।* - *আজ যেথায় সেথায় শোনা যাচ্ছে খুনের রমরমা খবর। কত মায়ের বুকখালি হ‌য়ে যা‌চ্ছে।মৃত্যুর কো‌লে ঢো‌লে পড়‌ছে কত সন্তান। আর বিধবা হয়ে যাচ্ছে কত রমনী। শুধু একবুক হতাশা নিয়ে মা সন্তানের পথটি চেয়ে থাকে। প্রিয় সন্তানটিকে চিরতরে বিদায় করে দেওয়া হয় ভীষণ* *ছুরিকাঘাতে। নিথর দেহটির পানে চেয়ে সন্তানের আর্তনাদে হয়তো আকাশভেদ করে। কিন্তু মানুষ নামক পশুদের কর্ণে পৌঁছায় না।* - *বুভুক্ষু শিশু ভিক্ষার ব্যাগ হাতে নিয়ে হয়তো দাঁড়িয়ে থাকে ফুটপাতে। কিন্তু কারো দয়া হয়না। কেউ তাকে ভিক্ষা দেয়না। যেখানে প্রতিদিন লক্ষ টাকার খাবার নষ্ট হয়ে যায়। সেখানে ফুটপাতে পড়ে থাকা সেই ছোট্ট শিশুটির জন্য একটুকরো রুটিও জোটেনা ।* - *অনাহারে আর অর্ধাহারে কত মানুষ রাতের পর রাত কাটিয়ে দেয় ফুটপাতে। হাজারো মানুষের মত তাদেরও জীবনে থাকে নানান স্বপ্ন । কিন্তু তাদের স্বপ্নগুলো চাপা পড়ে যায় দারিদ্র চাকার নিচে। আক্ষেপ আর অনুশোচনায় এভাবেই কেটে যায় তাদের দিনগুলো।* - *স্বাধীনতার পর এতগু‌লো বছর পেরিয়ে গেলেও এখনো আসেনি স্বাধীনতা*। *মুক্তি পায়নি ‌কো‌টি কো‌টি লা‌ঞ্ছিত মানু‌ষের মান‌বিক সত্বা।* *বঞ্চিত মানবতা।* - *সার্থক হউক স্বাধীনতা সংগ্রামী‌দের আত্মত্যাগ, পূরণ হউক স্বাধীনতার স্বপ্ন, সফল হউক আগামী দিনের পথচলা।*

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...