কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুই নাবালক উদ্ধার।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা ৭ আগস্ট ঃঃ

   মালদহ টাউন রেলস্টেশনে গতকাল রাতে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে তল্লাশী চালিয়ে দুই নাবালকে উদ্ধার করল আরপিএফ।

উদ্ধার হওয়া দুই নাবালকের নাম আদনান সেখ এবং রাজেশ কাঙ্গনারী। আদনানের সেখের বাড়ি মহারাষ্ট্রের আন্ধেরী থানা এলাকাতে। গত তিন মাস আগে আদনান সেখকে অপহরণ করা হয়েছে বলে আদনানের মা আন্ধেরী থানাতে।

 রেল পুলিশ আরপিএফে সেই বার্তা এসে পৌঁছায়। মালদা আরপিএফ বাহিনী মাঝের মধ্যে তল্লাসী চালাতে থাকে।

মঙ্গলবার রাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারণ কামরা থেকে উদ্ধার হয়। রাজেশ কাঙ্গনারীর বাড়ি অসমের কোকরাঝাড় জেলাতে।বুধবার দুপুরে জেলা সিডাব্লুসির হাতে দুজনকে তুলে দেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...