এবি বঙ্গনিউজ,15 আগস্ট;
সারা দেশের পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এ বিভিন্ন সংগঠন,স্কুল ও,প্রশাসনিক তরফে ৭৩তম স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব পালন করা হয়।
এদিন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও একে অপরের হতে রাখি বেঁধে আনন্দে মেতে ওঠেন শহর বাসী।
সারা দেশের পাশাপাশি বিভিন্ন সংগঠন,স্কুল ও,প্রশাসনিক তরফে ৭৩তম স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব পালন করা হয় বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে।
এদিন কালিতলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল নেতা অমলেন্দু ভূষণ সরকার,যেখানে তৃণমূলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি রাখি বন্ধন কে সামনে রেখে হাইরোড এলাকায় সকল বাস , লরি , মোটর বাইক ও টো টো চালকদের হাতে রাখি পড়িয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ ও সেভ ড্রাইভ,সেভ লাইফ এর প্রচার করেন।
এর পাশাপাশি গঙ্গারামপুর হাইরোড তৃণমূল কংগ্রেস কমিটি ও হাইরোড শিবম সেবাশ্রম এর পক্ষ থেকে ৭৩তম স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব পালন করা হয়।
গঙ্গারামপুর হাইরোড তৃণমূল কংগ্রেস কমিটি ও হাইরোড শিবম সেবাশ্রম আয়োজিত অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল নেতা অমলেন্দু ভূষণ সরকার।
এর পর সংগঠনের তরফে সবাই সাদা পোশাক পড়ে একটি রালি করে সুচেতনা আবাসিক স্কুল এ পৌঁছে সকলের সকল ছাত্র ছাত্রীদের হাতে রাখি পরান বিধায়ক গৌতম দাস ,তৃণমূল নেতা মৃদুল ঘোষ সহ তৃণমূল কর্মীরা।
মিষ্টি মুখ করানো হয় সকলকে।
Abvp সংগঠনের তরফেও এই দিন টি পালন করা হয় গঙ্গারামপুর ।
abvp নগর সভাপতি সুমন ঘোষের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর একটি জাতীয় পতাকা র মিছিল বের করা হয়।
যে মিছিলটি কালিতলা থেকে শুরু করে শহর পরিক্রমা করে।
এদিন আবাসিক স্কুল এ তরফেও ৭৩তম স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব পালন করা হয়।এই দিন সুচেতনা স্কুল এ জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গঙ্গারামপুর মহকুমা শাসক দেবঞ্জন রায়,উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হীরালাল দাস সহ অন্যান্য শিক্ষক–শিক্ষিকা ও অভিভাবক – অভিভাবকরা।
একে অপরের হাতে রাখি পড়িয়ে ও মিষ্টি মুখ করিয়ে আনন্দ সহ দিনটি পালন করা হয়।
৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও রাখি বন্ধন উৎসবের আনন্দে মেতে ওঠেন শহর বাসী।





