সবুজের অভিযান কর্মসূচি পালন উলুবেড়িয়ায়।




নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া।

 এবি বঙ্গনিউজ। 

গাছ লাগাও পরিবেশ বাঁচাও,এই কর্মসূচি পালিত হলো হাওড়া জেলার উলুবেড়িয়া ১নং ব্লকের উদ্যোগে চন্ডীপুর গ্ৰাম পঞ্চায়েতে।

 আজকের এই পরিবেশ বাঁচাও কর্মসূচি তে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়, উলুবেড়িয়া ১নং সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্তিক চন্দ্র রায়,হাওড়া জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সামসুল আলম, চন্ডিপুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিক গন।




 এই কর্মসূচি তে বিভিন্ন চারাগাছ রোপণ করা হয়, এছাড়াও নির্মল বাংলা অভিযানে র অঙ্গ হিসেবে বিভিন্ন স্থানীয় বাজারে ময়লা ফেলার জন্য বাস্কেট বসানো হয় এবং ময়লা বহন কারী একটি গাড়ি কুলগাছিয়া বাজার কমিটির হাতে হস্তান্তর করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...