এবি বঙ্গনিউজ, হাওড়া।
রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পালিত হচ্ছে নির্মল বিদ্যালয় সপ্তাহ।
এই নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত হচ্ছে,
এলাকায় সচেতনতা বৃদ্ধি র জন্য বিভিন্ন ধরনের র্যালী,জল সংরক্ষণ করার জন্যেআহ্বান,
প্লাষ্টিক বর্জন,বৃক্ষরোপণ কর্মসূচি প্রভৃতি।
হাওড়ার লিছুবাগান উর্দু মাধ্যমের মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বেশ ঘটা করে পালিত হয়েছে নির্মল বিদ্যালয় সপ্তাহ।
এই বিদ্যালয় থেকে প্রতিটি ছাত্রছাত্রীদের সচেতনতার উপর গুরুত্ব দেয়া হয়,
কিভাবে মিড ডে মিল খাবারের আগে হাত ধোয়া হয়,
বাতরুম সঠিকভাবে ব্যবহার করা,
প্লাস্টিক বর্জন করা,
জল সংরক্ষণ করা,
বৃক্ষরোপণ করা প্রভৃতি।






