কার্পেট শিল্পের ক্লাস্টার গড়ে উঠছে কালিয়াগঞ্জ।




              নিজস্ব সংবাদদাতা

         এবি বঙ্গনিউজ,  কালিয়াগঞ্জ। 

 আধুনিক মানের কার্পেট তৈরির জন্য বেনারস যেতে হবে না আর মালগা গ্রামের কার্পেট শিল্পীদের।

 এবারে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় আধুনিক মানের কার্পেট শিল্পের প্রসারে মেগা ক্লাস্টার গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 



 রাজ্যের হ্যান্ডলুম দপ্তরের অধীনে এই ক্লাস্টার গড়তে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের অধীন সাহাপুর গ্রামে জমি চিহ্নিত করলো প্রতিনিধি দল।

 এদিনের প্রতিনিধি দলেন ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, বি ডি ও প্রসূন কুমার ধারা ,উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক মৃদুল কান্তি হালদার, জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবসর্মা । 

কার্পেট শিল্পের জন্য এই মেঘা ক্লাস্টার গড়তে আপাতত ২ একর জমিতে ৫০ লক্ষ্য টাকা দিয়ে ক্লাস্টার তৈরী করা হবে। 

আগামীতে এই প্রকল্পের উন্নয়নের জন্য আরো অর্থ বরাদ্দ করবে রাজ্য সরকার।এই ক্লাস্টার প্রকল্পের কাজ শেষ হলে প্রায় ২০০ বেশি কার্পেট শিল্পীরা নিজেদের এলাকায় কার্পেট তৈরি করতে পারবে জানান অতিরিক্ত জেলা শাসক মৃদুল কান্তি হালদার ।




 এই শিল্পের জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থা ভালো এমন এলাকায় এই ক্লাস্টার গড়া হচ্ছে।সেই মতো জমি পরিদর্শন শেষে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার।




 তিনি আরো জানান এই প্রকল্প হলে বদলে যাবে মালগা কার্পেট শিল্পীদের জীবন। মেঘা ক্লাস্টার হলে আধুনিক ব্যবস্থাপনায় কার্পেট তথা গালিচা তৈরি ও সরকারি ব্যবস্থাপনায় তা বিক্রি করতে পারবেন এই এলাকার শিল্পীরা।

 কার্পেট শিল্প ঘিড়ে আর্থিক বিকাশ ঘটবে এলাকায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...