এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।
উত্তরবঙ্গে এমস ধাচের হাসপাতাল নির্মানের দাবিতে অনশনে বসলেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের দরিমানপুরের দুই যুবক।
এদিন রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় বাবলু সোরেন ও বাপি সোরেন অনশনে বসেন এবং তার সাথে সাথে সাধারন মানুষের সাক্ষর সংগ্রহ করা শুরু হয়েছে।
কেন্দ্রে ইউ পি এ ২ সরকারের আমলে রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রীয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে রায়গঞ্জে এমস হাসপাতাল গড়ার কথা ঘোষনা করেন এবং টাকা বরাদ্দ করে কেন্দ্র সরকার।
কিন্তু ততকালিন বামফ্রন্ড সরকার এবং পড়ে তৃনমূল সাথে কেন্দ্রে বিজেপি সরকার আসার পড়ে রায়গঞ্জের এমস হাসপাতাল কলকাতার কল্যানীতে চলে যায়।এরপর কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আন্দোলনে নামা হয় উত্তরবঙ্গের মানুশষের সুবিদার্থে।
এবারে ব্যক্তিগত ভাবে আন্দোলনে নামলো হেমতাবাদ ব্লকের দরিমানপুরের দুই যুব বাবলু ও বাপি সোরেন। তারা যানান সাধারন মানুষের স্বার্থে তারা আন্দোলনে নেমেছে।
সেই কারনে অনশন শুরু করেছে।
এর সাথে সাথে তারা সারা উত্তরবঙ্গ যুড়ে সাধারন মানুষের সাক্ষর সংগ্রহ করন করা হবে।১০ হাজারের বেশি সাক্ষর দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদান করা হবে যাতে রাতগঞ্জেই এমস হাসপাতাল করা হয়।
এই আন্দোলনের ফলে জেলা জুড়ে আলোড়ন ছড়িয়েছে।

