নাবালককে মালদা টাউন স্টেশন থেকে উদ্ধার করল রেল পুলিশ।




নিজস্ব প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ,মালদা । -

কলকাতার উদ্দেশ্যে কাজ করতে যাওয়া ৩ নাবালককে মালদা টাউন স্টেশন থেকে উদ্ধার করল রেল পুলিশ। 

পরে চাইল্ড লাইন-এর মাধ্যমে তুলে দেওয়া হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি-র হাতে। জানা গেছে, উদ্ধার হওয়া ৩ নাবালকের বয়স ১৬ থেকে ১৭ এর মধ্যে । 




তারা আসাম থেকে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল কলকাতায়। 

চাইল্ড লাইন এর পক্ষে সুপ্তা দাস জানান, আসাম থেকে ওই ৩ নাবালক যাচ্ছিল কলকাতায়। তাদের বয়স ১৭-র মধ্যে । 

রেল পুলিশের মাধ্যমে আমরা জানতে পারি এবং তাদেরকে তুলে দেওয়া হয়েছে সিডাব্লিউসি-র হাতে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...