টোটো চালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার।




নিজস্ব প্রতিবেদক।  

এবি বঙ্গনিউজ, রানীগঞ্জ।

 আজ রবিবার সকালে শিল্পাঞ্চল রানিগঞ্জের পাঞ্জাবিমোড় এলাকার মঙ্গলপুরের ধাণ্ডাডি গ্রামের রেললাইনের লাগোয়া অঞ্চলে পেশায় টোটো চালক শঙ্কর রাউথের(৪০)ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷

 এই দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷এই এলাকার অন্যান্য টোটো চালকদের বক্তব্য অনুসারে শনিবার রাত্রি প্রায় ১০টা পর্যন্ত যাত্রী প্রতিক্ষায় রানিগঞ্জ স্টেশন চত্বরে শঙ্করকে দেখা যায় ৷ 




 তবে শঙ্করের দেহের পাশেই তার টোটোটিকে দেখতে পাওয়া যায় ৷ রানীগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়৷

 একই সাথে ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ৷

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...