এবি বঙ্গনিউজ,মালদা 17 অগাস্ট ।
সোসাল মিডিয়ায় প্রাথমিক শিক্ষা দপ্তরের বিরুদ্ধে অপমান জনক ও আপত্তিকর পোষ্ট করার অভিযোগ ওঠলো মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভারত ঘোষের বিরুদ্ধে ।
এই চক্রের অধীন সমস্ত বিদ্যালয়ের পক্ষে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষে হয়ে এই অভিযোগ আনে তৃনমূল ও বাম শিক্ষক সংগঠন।
পশ্চিম বঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নামে দুই শিক্ষক সংগঠন শুক্রবার জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত ভাবে এই অভিযোগ আনে।
শিক্ষকদের এই অভিযোগে শিক্ষা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে । শিক্ষক দের অভিযোগ মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ ধারাবাহিক ভাবে শিক্ষক দের প্রতি দুর্ব্যবহার ও সোশাল মিডিয়ায় সরকারি একটি সাইটে মালদা চক্র কে হেয় করে বিভিন্ন পোষ্ট করে ।
এতে মালদা চক্রের শিক্ষা শিক্ষক শিক্ষানুকুলকে হেয় করার চেষ্টা করছে ।
এই ঘটনায় গোটা মালদা জেলার প্রাথমিক শিক্ষাদপ্তরে চাঞ্চল্য ছড়িয়েছে ।
জেলা বিদ্যালয় পরিদর্শক সুনীতিসাপুই
গোটা ঘটনায় অবর বিদ্যালয় পরিদর্শকে ভৎর্সনা করে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন ।

