এবি বঙ্গনিউজ।
বেশ কিছু দিন আগে ২০১৯ এর বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে যায় ভারত।
তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে এবার ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হোক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
গতকাল কলকাতার এক অনুষ্ঠানে সৌরভ বললেন কোচ হিসেবে দায়িত্ব নেবেন কিন্তু তা এখনই নয়।
বর্তমানে তিনি একাধিক কাজের সাথে যুক্ত রয়েছেন।
যেমন বাংলার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট, আইপিএল - এ দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা, পাশাপাশি রিয়ালিটি শো। এই সমস্ত কিছু মিটিয়ে নেওয়ার পর কোচের পদে আবেদন করবেন তিনি।
এবারের ভারতীয় ক্রিকেট দলের কোচ বাছাই এর দায়িত্বে রয়েছেন কপিল দেব, শান্তা রঙ্গস্বামী, অংশুমান গায়কোয়াড় প্রমুখ।
এদিন সৌরভ আরো বলেন ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর খুব একটা সহজ হবে না।
তিনি নিজে যখন অধিনায়ক ছিলেন সেই সময় ওয়েস্ট ইন্ডিজ সফরে সাফল্য হতে পারেন নি। "নিজেদের মাঠে ওরা (ওয়েস্ট ইন্ডিজ) অত্যাধিক শক্তিশালী।
