এবি বঙ্গনিউজ।
গতকাল রাত ঠিক দেড়টা নাগাদ সন্তোষপুর আইনল পাড়ার বাসিন্দা বাদশা মোল্লা(৪৯) কে লক্ষ করে গুলি চালায় বাইক আরোহী তিন জন দুষ্কৃতী।
একটি বিশেষ অনুষ্ঠানে প্রচুর গরু প্রয়োজন হওয়ায় কয়েক দিন ধরেই অনেক রাত পর্যন্ত ব্যবসা করে রবীন্দ্র নগর থানার অন্তর্গত পদীর হাটি থেকে গরু বিক্রি করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন বাদশা মোল্লা(৪৫) ও তার কাকা।
বাড়ি ফেরার সময় একটি চায়ের দোকানে চা খেয়ে তিনি তার বাইক নিয়ে যখন বাড়ির দিকে ফিরছিলেন তখন একটি বাইকে তিনজন যুবক তার পিছু নেয়। ঠিক তার বাড়ির দূরে সন্তোষ পুর বাজার মোড়ের কাছে ব্যবসায়ী কে লক্ষ্য করে গুলি করলে প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও পরের গুলিটি তার পিঠে লাগে।
প্রথম গুলির শব্দে বাদশার মনে হয় চাকা ফেটে গেছে, তাই কাকা কে গাড়ি থেকে নেমে যাওয়ার পরামর্শ দেন। ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় গুলি করা হলে বাদশা কাকা কে নিয়ে গাড়ি সমেত পড়ে যান।সেই মুহূর্তে ওনাদের কাছে নগদ ৩ লক্ষ টাকার কিছু বেশি ছিলো।
পড়ে যেতেই কাকা বুঝতে পারেন ভাইপকে গুলি করা হয়েছে।কাকা চেঁচিয়ে উঠে বলেন তোকে গুলি করা হয়েছে, পালা। আর তাতেই দুষ্কৃতীরা টাকা ছিনতাই না করেই পালিয়ে যেতে বাধ্য হয়।
পরে বাড়ি ফিরে স্থানীয় মানুষজন বাদশা মোল্লা কে প্রথম একটি স্থানীয় চিকিৎসক এবং পরে অধিক রক্ত ক্ষরণ হওয়ায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়।সেখানে অবস্থার অবনতি হলে sskm এ রেফার করা হলেও, রাত হয়ে যাওয়ায় তারা বিদ্যাসাগর থেকে বাড়ি চলে আসেন ।
সম্ভবত গুলির ছোটো কোনো অংশ তার শরীরে রয়ে গেছে। মহেশতলা থানায় অভিযোগ করা হলেও কোনো আটক বা গ্রেফতার এখনো হয় নি। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিন্নিত করার চেষ্টা করছে মহেশ তোলা থানার তদন্ত কারী অধিকারীকরা।তবে পুলিশ এর নৈস প্রহরা নিয়ে প্রশ্ন উঠছে অনেক। এই ঘটনায় এলাকাবাসী যথেষ্ট ভীত এবং সন্ত্রস্ত্র ।

