দুষ্কৃতিদের গুলিতে তৃণমূল কাউন্সিলর খুন, গ্রেফতারের দাবিতে পথ অবরোধ



 নিজস্ব সংবাদদাতা, আসানসোল, 
এবি বঙ্গ নিউজ: 

 কুলটির বরাকর মনবেড়িয়ায় নিজের বাড়ির সামনেই খুন হলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর খালিদ খান। তিনি ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। শনিবার রাতে নিজের বাড়ির সামনে দুষ্কৃতীরা তাকে গুলি করে। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পাওয়ার পরেই আসানসোল জেলা হাসপাতালে পৌঁছে যান আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ তৃণমূলের অনান্যা নেতারা। মৃতের ভাই আরমান খান স্পষ্ট অভিযোগ করেছেন আমার দাদা নেতা হিসেবে খুব জনপ্রিয় ছিলেন ৷ তাই তাঁকে হিংসে করত টিঙ্কু, কাদের ও শাহিদরা । ওরাও তৃণমূল করে ৷ ওরা আমাদের আত্মীয় ৷ এর আগেও দাদাকে চার বছর আগে প্রাণে মেরে ফেলতে গুলি চালানো হয়েছিল সেবার বেঁচে গেলেও এবার খালেদ খানকে বাঁচানো যায়নি। অন্যদিকে এই ঘটনার পর আজ সকাল থেকে দোষীদের ধরা দাবিতে বরাকর বেগুনিয়া মোড়ে পথ অবরোধ শুরু করে মনবেড়িয়ার বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রথমে পুলিশ বাহিনী এবং পরে কমব্যাট ফোর্স নামানো হয়। কুলটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...