এবি বঙ্গনিউজ।
নদিয়া র চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয় ২০১৮-১৯ শীক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র হয়েছে আসান নগর মোদন মোহন তালুকদার কলেজে ।
চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয় এর প্রথম বর্ষের কিছু ছাত্র ছাত্রীরা ঐ কলেজ থেকে পরীক্ষার শেষে গাড়িতে করে বাড়িতে ফেরার পথে ভীমপুর থানার অন্তরগত পোঁড়াগাছা-র ভাতজাংলা এর কিছু লোক পুজোর চাঁদা চায় তাদের কাছ থেকে।
কলেজ পড়ুয়া দের টাকা দিতে একটু দেরি হওয়াতে কলেজ ছাত্র ছাত্রীদের গাড়ি ভাঙচুর চালায় তথা গাড়ি ডাইভারকে মারধোর করে এবং গাড়ি ভাঙচুর চালানোর জন্য গাড়িতে থাকা কিছু ছাত্র-ছাত্রীর আহত হয়।
সঙ্গে সঙ্গে এলাকার স্থানীয় মানুষের ভীড় জমে।পরে খবর পেয়ে কিছুক্ষনের মধ্যে স্হানীয় ভীমপুর থানার পুলিশ প্রশাসন খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে গাড়ি সহ কলেজের ছাত্র ছাত্রীদের উদ্ধার করে কিন্তু চাঁদা বাজ রা ঐস্থান থেকে পালিয়ে যায়।
ছাত্র-ছাত্রীরা থানায় অভিযোগ দায়ের করে।পুলিশ প্রশাসন পুরো ঘটনা করছে বলে জানা যায়।

