এবি বঙ্গনিউজ,২৬ শে আগস্ট;
দীর্ঘ জল্পনার পর, 12 জন কাউন্সিলরে র সমর্থনে ও প্রশাসনিক আধিকারিক দের উপস্থিতিতে
সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভায় গঠন করা হয় চেয়ারম্যান।
আলোচনার মধ্য দিয়ে ও বিরোধী শূন্য উপস্থিতিতে চেয়ারম্যান করা হয় পৌরসভার প্রাত্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার কে।চেয়ারম্যান পদে নিযুক্ত হবার পর গঙ্গারামপুর এ উন্নয়নের কাজ আরো দ্রুততার সঙ্গে করবেন বলে জানিয়েছেন তিনি।
পুরসভার চেয়ারম্যান গঠন কে কেন্দ্র করে প্রশাসন এদিন ১৪৪ ধারা জারি করেন।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে ,লোকসভা নির্বাচনের বালুরঘাট কেন্দ্রে তৃণমূলের ফলাফল খারাপ হওয়ায় তৃণমূল সুপ্রিমো জেলা সভাপতি পদ থেকে বহিষ্কৃত করেন বিপ্লব মিত্রকে ।
তৃণমূলের জেলা সভাপতি করা হয় বালুরঘাট লোকসভার কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষকে। দল থেকে বহিস্কার হওয়ার পর বিজেপি তে যোগ দান করেন বিপ্লব।
কিছু দিনের মধ্যে তৃণমূল থেকে যাবতজীবন বহিরস্কার করা হয় বিপ্লব মিত্রের ভাই তথা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে ।
একনায়ক তন্ত্র ভাবে পৌরসভা চালানোর অভিযোগ তুলে অনাস্থার ডাক দেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও বেশ কয়েকজন কাউন্সিলার ।
যার পরেই ভাইস চেয়ারম্যান পদে থেকে অমলেন্দু ভূষণ সরকার কে বহিষ্কার করেন প্রশান্ত মিত্র ।
পৌরসভা কে কেন্দ্র করে শুরু হয় ডামাডোল ।এর পর দুই পক্ষই হাই কোর্টের দ্বারস্থ হন ।হাই কোর্টের নির্দেশ অনুযাযী গত 5 আগস্ট অনাস্থা ভোট হয় গঙ্গারামপুর পৌরসভায় ।
যার ফল স্বরূপ ১১ জন কাউন্সিলর নিয়ে সংখ্যা গরিস্থতায় তৃণমূল কংগ্রেস পৌরসভা দখল করেন।
কিন্তু দল চেয়ারম্যান গঠন
করতে ব্যার্থ হন ।যার ফলে বেশ কয়েকদিণ পৌর পরিশেবা ও উন্নন থেকে বঞ্চিত থাকেন শহর বাসী।
প্রায় ২১দিনের মাথায় বৃহস্পতিবার সকালে পূর্বের ১১জন কাউন্সিলর ও ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাসুদেব হালদারের যোগদানে মোট ১২ জন কাউন্সিলরের উপস্থিতি ও সমর্থনে ,প্রশাসনিক আধিকারিক দের উপস্থিতিতে গঙ্গারামপুর পৌরসভায় ১৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত দাস কে সভার সভাপতি করে, আলোচনার মধ্য দিয়ে অতনু রায় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান হিসাবে অমলেন্দু ভূষণ সরকারের নাম আলোচ্য সভায় পেশ করেন,বিকল্প কোনো নাম উঠে না আসায় অমলেন্দু ভূষণ সরকারকে চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়।
চেয়ারম্যান পদে নিযুক্ত হবার পর অমলেন্দু ভূষণ সরকার জানিয়েছেন, দীর্ঘ প্রায় দুই মাস ধরে পৌরসভায় এমন ডামাডোল সৃষ্টি হওয়ায়, পৌরবাসী পৌর পরিষেবা থেকে কিছুটা বঞ্চিত ছিলেন ।তিনি এখন গঙ্গারামপুর পৌর পরিষেবা বহাল রাখবেন।
এর পাশাপাশি পৌরবাসীর প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।
এই বিষয়ে রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা জানিয়েছেন, গঙ্গারামপুর পৌরসভা য় নতুন চেয়ারম্যান গঠন করা হলো।
অমলেন্দু ভুষণ সরকারকে চেয়ারম্যান করে আশা করি গঙ্গারামপুর পৌর এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে।
এ বিষয়ে আলোচ্য সভার সভাপতি জয়ন্ত দাস জানিয়েছেন, সমস্ত নিয়মকানুন মেয়ে পৌরসভার চেয়ারম্যান গঠন করা হলো।
এদিন চেয়ারম্যান গঠনের পর নতুন চেয়ারম্যান কে সংবর্ধনা জানাতে বিভিন্ন সংস্থা , পুরসভা কর্তৃপক্ষ ও পৌর কর্মীদের তরফ থেকে পুষ্পস্তবক দিয়ে নতুন চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকারকে সংবর্ধনা দেওয়া হয়।
পুরসভার নতুন চেয়ারম্যান গঠনকে কেন্দ্র করে প্রশাসনের তরফে এদিন ১৪৪ ধারা জারি করা হয়েছিল গঙ্গারামপুরে ।
এর পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌরসভার কে ঘিরে মোতায়ন করা হয়েছিল
বিশাল পুলিশ বাহিনী।

