এবি বঙ্গনিউজ, মুর্শিদাবাদ।
প্রতি বছরের ন্যায় এবছরো মুর্শিদাবাদ জেলার সুতির পান্ডে এডুকেশন সেন্টারে মহাসমারহে উৎযাপন হলো ৭৩ তম স্বাধীনতা দিবস।
ব্যান্ড সহযোগে প্যারেড পরিক্রমার মাধ্যমে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ২০১৮ শিক্ষাবর্ষের মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের পুরষ্কার প্রদান।
এসবের কোন ব্যাতিক্রম হয় নি।
তবে এবছর সকলের মনে আলোড়ন ফেলেছে একটি মুখাভিনয়।
যেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত জাতিকে বোঝানো হলো আল্লাহ-গড-ভগবান এসব নিয়ে হিংসা মারামারি নয়। সব প্রথমে আমাদের পরিচয়, আমরা সকলেই ভারতীয়।সবার আগে নিজের দেশ।
তবে এই মুখাভিনয়ের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে মানবতার।
গুরুত্বপূর্ণ বিষয় সংঘবদ্ধ ঐক্যবদ্ধের মূল মন্ত্র নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ছাত্র ছাত্রী অংশগ্রহণ করছে।




