মহঃ নুর হোসেন জমাদার
হে ভূস্বর্গ তুমি আমার এক
জ্বলন্ত দগ্ধ ক্ষত
তোমার বায়ু তোমার আকাশ
নিরিহ প্রাণ শত
কাঁদে আজ আমার মতো
তারা নিতান্ত নিরুপায়
গণতন্ত্রের হয়েছে ভীষণ অসুখ
সেও আজ অসহায়
তোমার যন্ত্রনা অনুভব করি
আমার এই বুকে
তোমার কান্নার শব্দ শুনি
হাজার মাইল দূরে
আমিও অসহায় তাই মিনতি
বিধাতা তোমার দুয়ারে
সহস্র কাফনের অঙ্ক ভুলিয়ে
শান্তি দাওয় ফিরিয়ে
