এবি বঙ্গনিউজ।
রাজ্যের সমস্ত জেলার শিক্ষাবন্ধুদের কর্মবিরতি বা আন্দোলনের ফলে রাজ্যের সমস্ত এস আই অফিসের কাজ কর্ম শিকেয় উঠেছে।
সর্বশিক্ষা মিশনের অন্তর্গত নিয়োজিত শিক্ষাবন্ধুরা হলো শিক্ষা দপ্তরের বিভিন্ন কাজ সম্পন্ন করার প্রধান দায়িত্ব পালন করেন।
অথছ শিক্ষাবন্ধুরা বেতন পান যৎসামান্য।
এই বেতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে গত 9/8/19তারিখে পুলিশের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন।
এবং এবিষয়ে শিক্ষাবন্ধু যৌথ মঞ্চের আহ্বায়ক বলেন যে,
আমরা সর্বশিক্ষা মিশনের অধীন,( বর্তমানে সমগ্র শিক্ষা অভিযান )এর শিক্ষা বন্ধু, পশ্চিমবাংলার সকল জেলায় চক্র সম্পদ কেন্দ্র ও গুচ্ছ সম্পদ কেন্দ্র নিরলস ভাবে বিভিন্ন বিষয়ে( যখন যা অর্ডার হয়) কাজ করে চলেছি, কিন্তু বেতন বৈষম্য সমগ্র শিক্ষা মিশন এর সমস্ত স্তরের কর্মচারীদের থেকে নিম্নতম, যোগ্যতা উচ্চ শিক্ষিত ,স্নাতক ও স্নাতকোত্তর ।
এই চরম বঞ্চনার বিরুদ্ধে আমাদের গত 9 আগস্ট 2019 শুক্রবার দলমত নির্বিশেষে যে গণতান্ত্রিক আন্দোলন চলছিল ,তা স্তব্ধ করার জন্য রাজ্য সরকারি পুলিশের যে নির্মম অত্যাচার শিক্ষাবন্ধুদের উপর চললো, তাকে আমরা ধিক্কার জানাই।
আমরা পশ্চিমবাংলার মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে এর সুবিচার চাই।
উল্লেখ্য আন্দোলনের ফলেই রাজ্যের শিক্ষাব্যবস্থার কাজকর্ম লাটে উঠেছে।




