আসিফ খান, নদীয়া,এবি বঙ্গ নিউজ:
নদীয়ার চাপড়ার করুইগাছি জুনিয়র হাই স্কুল ও করুইগাছি প্রাইমারি স্কুলে বৃহস্পতিবার রাতে একই রাতে দুষ্কৃতিরা স্কুলের লোহার গেট কেটে মিড ডে মিলের জিনিসপত্র ও মোটর পাম্প চুরি করে।স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দুষ্কৃতিরা প্রায় দিন রাতে ১১ -১২টা পর্যন্ত মদ্য পান করে। দুষ্কৃতীদের বিরুদ্ধে চাপড়া থানায় অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর আজ শুক্রবার স্কুলে মিড ডে মিলের খাবার রান্না করার জন্য রান্নার জিনিসপত্র ভাড়া করে স্কুলের ছাত্রছাত্রীদের খাবার দেওয়া হয়। গত রাতের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় চাপড়া থানার পুলিশ প্রশাসন এসে পুরো ঘটনা তদন্ত করছে বলে জানা যায়।
