এবি বঙ্গনিউজ, হাওড়া।
হাওড়া জেলা ওয়াটার ক্যারিয়ার এন্ড সুইপার ইউনিয়নের পক্ষ থেকে হাওড়া জেলা ডি.এল.আর.ও.'র কাছে ১৪ই আগস্ট ডেপুটেশন দেওয়া হয়।
স্মারকলিপির মধ্যে মূল দাবী গুলি হল-- স্হায়ী সরকারি কর্মচারীর মর্যাদা সাপেক্ষে নু্ন্যনতম ১৫০০০ টাকা বেতন ,
১৯৯৯ সাল থেকে সমস্ত বকেয়া প্রদান ।
স্বাস্থ্য সাথীর' র অন্তর্ভুক্তি করণ ।
কর্মচারীদের উৎসব ভাতা প্রদান সহ অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ দাবী আছে।
এই ডেপুটেশনে নেতৃত্বে ছিলেন ইউনিয়নের রাজ্য সভাপতি সমর মাজী এবং হাওড়া জেলা ইউনিয়নের যুগ্ম সম্পাদক নিখিল বেরা ও সমীর দোলুই।


