হাইজ্যাক হওয়ার ঘন্টা চারেকের মধ্যেই উদ্ধার লরি।




এবি বঙ্গনিউজ।

 নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর। 


 হাইজ্যাক হওয়ার ঘন্টা চারেকের মধ্যেই গ্রীন টি বোঝাই লড়ি উদ্ধার করে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ। আটক করা হয়েছে সাতজনকে। 

তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর পুলিশ সুপার শচিন মক্কর জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসাম থেকে গ্রীন টি নিয়ে একটি লড়ি কলকাতায় যাচ্ছিল।

 পথে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলা আফজল চক এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ওই লড়িটিকে হাইজ্যাক করে একদল দুস্কৃতী। ঘটনার খবর পেয়েই হাইজ্যাক করা লড়িটি উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করে ইসলামপুর থানার পুলিশ।




 কয়েক ঘন্টার মধ্যেই ইসলামপুরের ধনতলা এলাকা থেকে পুলিশ গ্রীন টি সহ হাইজ্যাক হওয়া লড়িটি উদ্ধার করে পুলিশ। 
এই ঘটনার সাথে যুক্ত থাকার সন্দেহে পুলিশ সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে জানিয়েছেন ইসলামপুর পুলিশ সুপার শচিন মক্কর।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...