কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচী। কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা,২৯ আগস্ট : 

 কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচী। প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র এবং পশ্চিমবঙ্গের কংগ্রেস দলের পর্যবেক্ষক' গৌরভ গগৈ'র এর নেতৃত্বে এই ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে জেলা কংগ্রেস নেতৃত্ব।  

পরে জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। 




 বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে মঞ্চ করে কেন্দ্র এবং রাজ্য সরকারের একনায়কতন্ত্র  প্রশাসন চালানোর প্রতিবাদ জানিয়ে এই ডেপুটেশনের বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে রাজ্য কংগ্রেস নেতৃত্ব।

 এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, আব্দুর সাত্তার, দক্ষিণ মালদার সংসদ আবু হাসেম খান চৌধুরী,  জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম , বিধায়ক অর্জুন হালদার, আসিফ মেহেবুব প্রমূখ। এ

দিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র বলেন,  কেন্দ্র সরকার কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিয়ে কি এমন বাহাদুরি কাজ করেছে। 

 বরঞ্চ মোদি সরকারের সিদ্ধান্তের পর কাশ্মীরের মানুষ অনেক কষ্টে আছেন।




 নিরাপত্তার অভাব বোধ করছেন। মানুষ ঘর থেকে বেরোতে পারছে না । 

শিক্ষা-স্বাস্থ্য থেকে সার্বিক উন্নয়ন ব্যবস্থা ভেঙে পড়েছে। 

 সৌমেন মিত্র আরো বলেন,  এরাজ্য জেলায় জেলায় দলের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন। মিথ্যা মামলায় দলীয় নেতাকর্মীদের ফাঁসানো হচ্ছে। 

এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন দেওয়া হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...