এবি বঙ্গনিউজদক্ষিণ চব্বিশ পরগনা :--
-
ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশিপুর থানার অন্তর্গত মাছিভাঙা গ্রামে।
অভিজিৎ ভোরা নামে এক ব্যক্তি সুপারভাইজার এর চাকরি দেবে বলে বেশ কয়েকজন যুবকের কাছ থেকে 30 হাজার টাকা করে নেয়।
তারপর সোমবার দুপুরে আবার টাকা আনতে মাছিভাঙা গ্রামে গেলে তাকে গ্রামবাসীরা ধরে ফেলে। সে স্বীকার করে সে চাকরি দেওয়ার নামে তাদের কাছে টাকা নিয়ে প্রতারণা করেছে।
এরপরে গ্রামবাসিরা তাকে বেঁধে রাখে পোস্টার এর সঙ্গে।পরে প্রতারককে কাশিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।